কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ অনুষ্ঠান
-
Reporter Name - Update Time : ০৯:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- ২৩৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলার আলীমনগর কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ ও কৃত্বি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ গত ১৬ই ফেব্রয়ারি মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা’র অধ্যক্ষ মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও কাতালাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা’র গর্ভনিং বর্ডির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাসফিক সিবগাত উল্লাহ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জডএম প্রিন্টিং এন্ড ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাদের জিলানী, ঢাকা গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, কাতালাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা’র গভর্নিং বর্ডি ও অভিভাবক সদস্য আসাদ সহ প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানে কাতালাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা’র গর্ভনিং বর্ডির সদস্যসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়।























