Hi

ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মান্দার প্রসাদপুরে যমুনা ব্যাংকের ৭৭ তম উপশাখার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬৬ Time View

নওগাঁ প্রতিনিধিঃ

যুগোপযোগী আধুনিক ও অনলাইন চার্জ ফ্রি ব্যাংকিং সুবিধার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড এর ‘ ৭৭ তম উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লায়লা ভবনের (প্রসাদপুর বাজার মেডিকেল রোড সংলগ্ন) ২য় তলায় এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও যমুনা ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন।

এ উপলক্ষে মুুনির সুপার মার্কেটের দোতলার ছাদে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু,মান্দা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাহাপুর ঢোলপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন এবং প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মুনসুর প্রমূখ।

এসময় মান্দা উপজেলা আ’লীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডলসহ যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ শাখাগুলোর শাখা ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যাবসায়ীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন ।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

মান্দার প্রসাদপুরে যমুনা ব্যাংকের ৭৭ তম উপশাখার উদ্বোধন

Update Time : ০৪:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩