Hi

ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের তারাকান্দায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ১৮১ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারী মোঃ শহিদুল ইসলাম ওরফে হাছুইন্না (৩৫) উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামের আঃ জব্বারের পুত্র।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল এ’র দিক নির্দেশেনায় এস আই মোঃ রায়হানুর রহমান, এ.এস.আই রুবেল ও এ.এস.আই মামুন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম ওরফে হাছুইন্না (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করে, পরে মাদক কারবারীর কাছথেকে থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯১ হাজার ৬শত টাকা। এ ব্যাপারে এস আই মোঃ রায়হানুর রহমান বাদী হয়ে বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার (১৮ জানুয়ারী) তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। আজ বুধবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের তারাকান্দায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

Update Time : ০২:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩