Hi

ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১ Time View

মোঃআকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ-
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​০৮ নভেম্বর ২০২৬, রোজ রবিবার উপজেলা হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল গফুর। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এলাকার সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ “মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ, ভালুকা, ময়মনসিংহ”-কে সম্মাননা ক্রেস্টে ভূষিত করা হয়। সমিতির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান শেখ মোঃ লিটন মিয়া।

​অনুষ্ঠান শেষে সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ীদের আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Update Time : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬