Hi

ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ অফিসের অবহেলায় ভালুকায় বিদ্যুত স্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি—
ময়মনসিংহের ভালুকায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন খারুয়ালী গ্রামের আজিদ আকন্দের ছেলে মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও একই গ্রামের মজিদ আকন্দের ছেলে মো. ধনু আকন্দ (৬০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। তবে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। দুর্ঘটনার আগে তারটি ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। সময়মতো ব্যবস্থা নিলে হয়তো আজ আমাদের এভাবে স্বজন হারাতে হতো না।’
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিদ্যুৎ অফিসের অবহেলায় ভালুকায় বিদ্যুত স্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

Update Time : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬