ভালুকায় ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৭:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- ১ Time View

মোঃ আকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
“বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপণে অংশগ্রহণমূলক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন (রবিবার) সকালে ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ২০২৬-২০২৭ অর্থ বছরের এই উন্মুক্ত বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।
১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল মেম্বার (সদস্য) বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাধারণ নাগরিকরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজের চাহিদা ও বাজেট সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও দাবি সরাসরি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: ইকবাল হোসাইন বলেন, জনগণের চাহিদা ও মতামতের ওপর ভিত্তি করেই এই অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।














