ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত গণ সমাবেশে বিশাল মিছিল নেতৃত্বে এমদাদুল হক খসরু
-
Reporter Name - Update Time : ০৯:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- ১৬৮ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১০নং হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণ মানুষের কাছে পৌছে দিতে শুক্রবার বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ সমাবেশ সফল করতে সাবেক ছাত্রনেতা ও কারা নির্যাতিত নেতা এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী এমদাদুল হক খসরু একটি বিশাল মিছিল নিয়ে গণ সমাবেশে অংশগ্রহণ করেন।
গণ সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















