Hi

ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যেদের পরিবারকে অর্থ প্রদান

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৪৪ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও সদস্যের সন্তানের বিয়ের জন্য নগদ অর্থ দেয়া হয়। বৃহস্পতিবার সকালে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আমিনুল ইসলাম। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সঞ্চালনায় এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শহীদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সেন্টু উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানে জানান, আজকের অনুষ্ঠানে মোট ১২ লাখ টাকা এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। এরমধ্যে চলতি বছরে মৃত্যুবরণকারী ৮ সদস্যের নমিনীগণের প্রত্যেককে ৭০হাজার টাকা করে মোট ৫লাখ ৬০হাজার টাকা এবং সদস্যের মেয়ের বিয়ের জন্য ২০ জনকে ও ছেলের বিয়ের ২ জনকে মোট ৬লাখ ২৫হাজার টাকা প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যেদের পরিবারকে অর্থ প্রদান

Update Time : ০২:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫