Hi

ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৯৯ Time View

বিশেষ প্রতিনিধি:-“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত/সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট” তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৃতীয় তলার হলরুমে তাকে সম্মাননা প্রদান করা হয়। ১৬ জুলাই ২০২৪-৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে পাঁচজন সাংবাদিক প্রাণ হারান। এছাড়া আহত হয়েছেন অন্তত দুই শতাধিক সাংবাদিক। নিহত সাংবাদিক পরিবারসহ দুই শতাধিক সাংবাদিককে সম্মাননা ও নগদ চেক প্রদান করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।  এসময় বিশেষ অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। আহত/সাহসী সাংবাদিকতার জন্য দৈনিক জবাবদিহির ফেনী জেলা প্রতিনিধি আবুল হাসনাত তুহিনকেও সম্মাননা, ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক প্রদান করা হয়। নিহত সাংবাদিকরা হলেন- হাসান মেহেদী, এ টি এম তুরাব, তাহির জামান, শাকিল হোসেন ও সোহেল আখঞ্জি। এই সম্মাননা অর্জন সম্পর্কে হাসনাত তুহিন বলেন, আমি সাংবাদিকতাকে কেবল পেশা নয়, মানবসেবার অন্যতম মাধ্যম মনে করি। সম্মাননা শুধু ক্রেস্ট নয়, স্বীকৃতি এক সেবার ধারাবাহিকতা রক্ষা মাত্র। যারা প্রান্তিক, তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোই আমার দায়িত্ব। এছাড়াও আমি নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলি। এই স্বীকৃতি আমাকে সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা

Update Time : ০২:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫