নির্বাচন যতই বিলম্বিত হবে,শহীদের স্বপ্ন ততই বিলম্বিত হবে- সৈয়দ এমরান সালেহ প্রিন্স
-
Reporter Name - Update Time : ০৪:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- ১০৪ Time View

আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ (ধোবাউড়া) প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,নির্বাচন যতই বিলম্বিত হবে, শহীদের স্বপ্ন বাস্তবায়ণও ততই বিলম্বিত হবে । নির্বাচন ছাড়া শহীদের স্বপ্ন বাস্তবায়ণ সম্ভব নয় ।তিনি বলেন , শহীদের রক্ত ছুয়ে শপথ নিয়েছি , গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না , গণঅভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ণ করে বৈষম্যহীন বঞ্চনামুক্ত রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ । তিনি বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে ছাত্র গণঅভ্যুত্থানে নিহত ঘোষগাঁও নিবাসী শহীদ মোহাম্মদ শাজাহানের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উল্লেখ্য , আন্দোলন চলাকালে গত বছর ১৯ জুলাই ঢাকার মহাখালীতে পুলিশের গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মৃত্যুবরণ করেন ধোবাউড়ার ঘোষগাঁও ইউনিয়ণের জরিপা পাড়া নিবাসী মোহাম্মদ শাজাহান । মৃত্যুর পর তার লাশ স্থাণীয় আওয়ামী লীগের নেতারা স্থাণীয় সামাজিক কবরস্থানে লাশ দাফন করতে দেয় নাই । পরে গভীর রাতে নিহতের খালার বাড়ীর পাশে খোলা জায়গায় শহীদ শাহজাহানের লাশ দাফন করা হয় । এর আগে এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কালব্যাজ ধারণ করে কালো পতাকা নিয়ে মৌন মিছিল সহকারে ঘোষগাঁও এর জরিপা পাড়া গ্রামে শহীদ শাহজাহানের কবর জিয়ারত করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন । তিনি শহীদের মা , খালাসহ অন্যান্য আত্মিয় পরিজনের সাথে তাদের বাড়িতে সাক্ষাত করে সমবেদনা জানান ও খোঁজখবর নেন । এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলা কৃষক দলের ইউনিয়ন ভিত্তিক মতবিনিময় সভায় যোগ দিয়ে কৃষক দলকে প্রতিটি গ্রামে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে আগামী ২৪ সেপ্টেমবরের মধ্যে কৃষক দলের ওয়ার্ড সন্মেলন সমাপ্ত করার আহবান জানান । স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন ,ছাত্র গণ অভ্যুত্থানের ঐক্যকে অটুট ও অক্ষুণ্ণ রেখে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে । গণ অভ্যুত্থানের শক্তি সমূহে বিভক্তি , অনৈক্য শহিদদের আত্মা কষ্ট পাবে ।তিনি বলেন , বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানাতে সমাজে অস্থিরতা , বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার সুপরিকল্পিত যড়যন্ত্র চলছে । তিনি বলেন জমায়াত , ইসলামী আন্দোলন ও এনসিপি প্রার্থী ছাড়া শুধু মার্কা দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শোরগোল তুললেও নিজের ঠিকই আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে মাঠে ভোট চাইছে । এটা তাদের ভণ্ডামী রাজনীতির বহিঃপ্রকাশ । তিনি বলেন , জনগণ যাতে হতাশ ও ক্ষুব্ধ না হয় , সেজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে । অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য ও বিভেদের সুযোগে ফ্যসিবাদী শক্তি মাথাচারা দিয়ে উঠতে চাইছে । গত কয়কদিনের ঘটনা তাই প্রমাণ করে । তিনি বলেন ফ্যসিবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে । ফ্যসিবাদের প্রশ্নে কোন ছাড় নয় ।আওয়ামী ফ্যসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে । তিনি বলেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয় । তাদেরকে বুকে ধারণ করে বিএনপি । জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে বিএনপি সকল শহীদকে বীরের মর্যাদা দেবে , তাদের এলাকার সংস্লিস্ট রাস্তা বা প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে নামকরণ করা হবে । আহতদের যথাযথ পুণর্বাসন ও সূচিকিৎসা প্রদান করা হবে । ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজির সঞ্চালনায় ঘোসগাঁও বাজারে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে শহীদ শাহজাহানের মা সাজেদা খাতুন , খালা মাজেদা খাতুন , জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক ফরহাদ রব্বানী সুমন , জেলা যুবদলের সভাপতি শামসুল হক , সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব , ঘোষগাঁও ইউনিয়ন, বিএনপির আহবায়ক মোহাম্মদ শাজাহান , সদস্য সচিব আবদুল মতিন , জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসউদ চৌধুরী , জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন , জেলা যুবদল সদস্য , সিরাজুল ইসলাম খান , নয়ন মিয়া , ,আযহারুল ইসলাম নাসিম , আল আমিন ।





















