Hi

ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪ মামলায় জরিমানা ১৯ হাজার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১১২ Time View

 মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর ময়মনসিংহের ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাইটকান্দি বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, উপজেলার ভাইটকান্দি বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। পরে ওখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ -এর আওতায় ৪ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা ও বিক্রেতাদেরকে সতর্ক করা হয়। এসময় ফুলপুর থানা পুলিশের কয়েকজন সদস্য সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪ মামলায় জরিমানা ১৯ হাজার

Update Time : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫