Hi

ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের যৌথ সভা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১২৯ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারতের দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা কবিরুল ইসলাম খান, মহদিপুর সিএ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের জগন্নাথ ঘোষ, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষসহ দুই দেশের ব্যবসায়ীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের যৌথ সভা

Update Time : ০৯:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫