৫০ এসপি সহ একযোগে ৭৪ পুলিশ কর্মকর্তা বদলি
-
Reporter Name - Update Time : ১২:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- ১৫৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
পুলিশ প্রশাসনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫০ ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
আজ (১৩ জানুয়ারি) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলির করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯ জন, অপর প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার ও আরেকটি প্রজ্ঞাপনে ২৪ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
এসব কর্মকর্তাকে ডিএমপি, পুলিশ সদর দপ্তর, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।






















