উপজেলা প্রেসক্লাব ভালুকা’র সাংবাদিকদের সাথে মত বিনিময় ও শীতবস্ত্র বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- ১৩১ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রেসক্লাব ভালুকার কার্যালয় ০৪ জানুয়ারী শনিবার সন্ধ্যায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় উপজেলা প্রেসক্লাব ভালুকা’র সভাপতি শাহ্ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মুশিদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড: আনোয়ার আজিজ টুটুল পাবলিক প্রসিকিউটর (পিপি) ময়মনসিংহ জজ কোর্ট।
এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ্ মোঃ আলী আজগর, দপ্তর সম্পাদক মো: মোকছেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মোকছেদুর রহমান মামুন, কার্যকরি সদস্য শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আল আমিন প্রমুখ্য।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইব্রাহীম মিয়া প্রমুখ্য।
এসময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।















