Hi

ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাদঁপুরে জাহাজ ঘটনায় মাগুরা মহম্মদপুরের ২ জন নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি

চাঁদপুরের হরিনা বয়ায় নোঙরে থাকা জাহাজে ডাকাতি!মহম্মদপুরের ২জন নিহত…

চাঁদপুর জেলার হরিনাঘাটে ভয়াবহ ডাকাতির ঘটনায় আটজনকে হত্যার ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার ২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতেরা হলেন,মোঃ সজিবুল ইসলাম। তিনি উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের দাউদ মোল্যার ছেলে।
অন্যজন একই উপজেলার চর- যশোবন্তপুর মোঃ আনিচ মোল্লার ছোট ছেলে মোঃ মাজিদুল ইসলাম।মাজিদুল আক্রমণে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পর আজ বিকাল ৫ টার সময় ইন্তেকাল করেছেন।

চাঁদপুরের মাঝির-চর হরিনা বয়ার বিপরীত পাশে এম. ভি.আল-বাকেরা জাহাজে ভয়াবহ ডাকাতির ঘটনায় জাহাজের ৮ জনকে হত্যা করা হয়েছে।একজনের শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আর তিনিই ছিলেন মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের সজিবুল ইসলাম।সজিবুল ডাকাতি হওয়া জাহাজে গ্রীজার বা অয়েল ম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এই ঘটনায় অপর আরও একজনের বাড়ি পলাশবাড়িয়া গ্রামে বলে প্রাথমিক ভাবে জানা গেছে তবে তিনি বর্তমানে পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া মামা বাড়িতে থাকেন।এবিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। পরবর্তী আপডেট জানতে সাথেই থাকুন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

চাদঁপুরে জাহাজ ঘটনায় মাগুরা মহম্মদপুরের ২ জন নিহত

Update Time : ১২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪