শিরোনামঃ
সাঁথিয়ায় দৌলতপুর ইছামতি বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - Update Time : ১০:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- ১৩০ Time View

শামীম আহমেদ পাবনা:—-পাবনার সাঁথিয়া উপজেলা দৌলতপুর ইছামতী বেকারীতে বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন, মেয়াদবিহীন বেকারী পন্য মোড়কজাত করে বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় সাঁথিয়া উপজেলার দৌলতপুর মহল্লার ইছামতি বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
Tag :
পাবনা
জনপ্রিয়

















