খাগড়াছড়িতে“তথ্য মেলা-২০২৪” এর শুভ উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১০:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ১২১ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ এর উদ্বোধন,র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়,২৭ শে নভেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে জেলা সদরের পৌর টাউন হল প্রাঙ্গনে জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন বিষয় তথ্য প্রদানের লক্ষ্যে তথ্য মেলা অনুষ্ঠিত হয়।উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কুইজ প্রতিযোগিতা, সরকারি প্রতিষ্ঠান সমূহে সরকারি সেবা সংলাপ, যুবদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি কার্যক্রম বিষয়ে বিভিন্ন তথ্যমূলক আলোচনা তুলে ধরেন।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে “তথ্য মেলা-২০২৪” উপলক্ষে খাগড়াছড়ি সনাক সকল এসিজি ইয়েস সহ সরকারি ও বেসরকারি দপ্তরে সর্বমোট ৩০ টি স্টল অংশগ্রহণ করে।















