Hi

ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দা জামায়াতের আমির নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২২৩ Time View

 তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি- টানা তৃতীয় বারের মতো মাওলানা মো. আব্দুল হান্নান ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৫-২৬ সেশনের জন্য তিনি পুনরায় এই দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহ জেলার আমির আব্দুল করিম তারাকান্দা উপজেলা কমিটির আমিরের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠন করান । সে ময়মনসিংহ জেলা জামায়াতের শুরা সদস্যেরও দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সাল থেকে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয়। উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের সন্তান ও কোদালিয়া ফাজিলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল হান্নান। তিনি বলেন, ‘আগামী দিনে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, এজন্য সকলে সহযোগিতা ও দোয়া চাই।’ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম জানায়, মাওলানা আব্দুল হান্নান পুনরায় উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তারাকান্দা জামায়াতের আমির নির্বাচিত

Update Time : ০২:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪