করোনা টিকার চতুর্থ ডোজ শুরু ২০ ডিসেম্বর
-
Reporter Name - Update Time : ১২:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- ২২৬ Time View

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি :-
দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডা. আহমেদুল কবীর জানান, আগামী ২০ ডিসেম্বর রাজধানীর সাতটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, প্রতি কেন্দ্রে ন্যূনতম একশ জনকে টিকা দেওয়া হবে। এর পর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। ১ জানুয়ারি থেকে সারা দেশে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।























