Hi

ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির অফিস উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭০ Time View

 রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান। গতকাল বিকালে ফিতা কেটে তিনি এই অফিস উদ্বোধন করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, আমার ভোট দিতে পারি নাই। আমি ২০০৮ সালে এবং ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলাম। সেই নির্বাচনে আমাকে আমার বাড়ির পাশে ভোট কেন্দ্র যেতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগ এ দেশের গণতন্ত্র ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। কাজী মনির আরও বলেন, ছাত্র জনতার এ বিজয় বৃথা যেতে দেবো না। কেউ চাঁদাবাজি করলে এই অফিস বন্ধ করে দেওয়া হবে। আমরা জনগণের সরকার চাই। আমরা চাই গণতন্ত্র। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা: শাহীন, তারাব পৌর বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন মাছুম। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

রূপগঞ্জে বিএনপির অফিস উদ্বোধন

Update Time : ০৪:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪