Hi

ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এর আগে নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে।

গতকাল সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক করে। পরে আহত অবস্থায় সাইদুল ইসলামকে রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে জরুরি বিভাগে কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ছয়জনকে আহত অবস্থায় নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘সাইদুল ইসলামের মৃত্যুর বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। সে বিষয়ে বিস্তারিত সেনাবাহিনী বলতে পারবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

Update Time : ০৬:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪