Hi

ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের ভূয়া সভাপতি চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮০ Time View

 শামীম আহমেদ  সাঁথিয়া: পাবনার সাঁথিয়া উপজেলার নির্বাহী অফিসারের নামে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়ে ৩১ আগষ্ট রাতে গ্রেফতার হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাঁথিয়া উপজেলা শাখার ভূয়া স্বঘোষিত সভাপতি ও ছাত্রদলের নেতা ইমরান হোসেন শিশির (২৯)। এ ব্যাপারে সাঁথিয়া থানায় দ্রুত বিচার আইনে ৪ জনের নামে মামলা হয়েছে। শিশির উপজেলা যুবদলের সাবেক সভাপতি কোনাবাড়িয়া গ্রামের আব্দুল মতিন এর ছেলে। সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সাঁথিয়া উপজেলা শাখার ভূয়া স্বঘোষিত সভাপতি ও ছাত্রদলের নেতা শিশির ৩১ আগষ্ট বিকেলে মেয়াদ উত্তীর্ণ কোকাকোলা বিক্রয় অভিযোগ নিয়ে অপর বন্ধু কোনাবাড়িয়া গ্রামের জুয়েলের ছেলে সানীকে(৩০) নিয়ে ধোপাদহ বাজারে মনিরুজ্জামানের দোকানে যায়। মেয়াদ উত্তীর্ণ কোকাকোলা বিক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পাঠিয়েছে বলে জানান। এ সময় দোকানদারের আরেক ভাই রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে তারা মোটরসাইকেল যোগে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আসেন। শিশির ও তার বন্ধুরা উপজেলা চত্বরে এসে ইউএনওর কাছে না গিয়ে কৌশলে পরিষদের পুকুর পাড়ে নিয়ে যায়। এসময় কোনাবাড়ীয়া গ্রামের মধুর ছেলে শাকিল (৩২) ও মিলটনের ছেলে তালহা (২৫) কে দেখতে পাওয়া যায়। তারা দোকানদার মনিরুজ্জামান এর কাছে বলে ইউএনওর কাছে গেয়েছিলাম ইউএনও স্যার তোর ২ লাখ টাকা জরিমানা করবে। এখন তুই কি করবি বল। মনিরুজ্জামান ভয়ে বলেন ভাই আমার কাছে তো অতো টাকা নাই কি করবো আমি? তখন শিশির বলে তুই এক লাখ টাকা দিয়ে চলে যা, তাহলে তোর আরো ১ লাখ টাকা বাঁচবে। ইউএনও আসলে কিন্তু তোর ২ লাখ টাকাই দিতে হবে। কোন রকমে দোকানদার মনিরুজ্জামান জান বাঁচানোর ভয়ে ৬০ হাজার টাকা যোগার করে তাদের হাতে দিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হলে আলোচনার প্রেক্ষিতে দোকানদার মনিরুজ্জামান থানায় ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। কেন লিখিত অভিযোগ দিলেন এইজন্য পুনরায় মনিরুজ্জামানকে ভয় ভীতি দেখানোর জন্য শিশির ও ছানি ধোপাদাহ বাজারে যায়। এসময় এলাকাবাসী দোকানদার মনিরুজ্জামানকে ভয় দেখাতে এসেছে টের পেয়ে শিশির কে গণধোলাই দেয়। সানি কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধার করে থানায় সোপার্দ করেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাঁথিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের ভূয়া সভাপতি চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার

Update Time : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪