শাজাহানপুরে বিএনপি’র আনন্দ, শান্তি ও সৌহার্দ্দের শোভাযাত্রা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- ১৯৪ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
স্বৈরশাসক শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র-জনতাকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও অভিনন্দন জানিয়ে বগুড়ার শাজাহানপুরে আনন্দ, শান্তি ও সৌহার্দ্দের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার শাহনগর চৌমাথায় উপজেলা বিএনপি’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চোপীনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন ,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা বিএনপি’র সহক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, মাঝিড়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোশাররফ হোসেন,আমরুল বিএনপি নেতা নুরুল, সাগর,তোজাম, গোফ্ফার হোসেন,আড়িয়া ইউনিয়ন যুবদল নেতা সাজেদুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম রেজা সহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে একটি বিশাল মটর সাইকেল শোডাউন উপজেলার বৃকুষ্টিয়া চারমাথা, কামারপাড়ার ভোলাবাড়ী স্ট্যান্ড, প্রদক্ষিণ করে ।















