Hi

ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে নিখোঁজের দুইদিন পরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২৬৮ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধিঃ- মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে আল আমিন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের প্রতিবেশি আঃ ছাত্তারের ঝোপঝাড়ওয়ালা একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত আল আমিন ওই গ্রামের শাহজাহানের পুত্র। সে বাক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল বলে পরিবারের লোকজন জানান।

জানা যায়, গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে আল আমিন নিখোঁজ হয়ে যায়। তাকে আর পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে অবগত না করে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে প্রতিবেশী আঃ সাত্তারের বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ও এসআই জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে শিশু আল আমিনের লাশ উদ্ধার করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ফুলপুরে নিখোঁজের দুইদিন পরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

Update Time : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২