শিরোনামঃ
রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
Reporter Name - Update Time : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- ১২৬ Time View

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ মেহের আলী (৮৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার(১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাঁকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে নগরপাড়া কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার,রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমানউল্লাহ,রূপগঞ্জ থানার তদন্ত ওসি জুবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা শিরাজ উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। তার একমাত্র ছেলে রহমত আলী উজ্জল জানান,তার পিতা গত শনিবার বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
Tag :
রূপগঞ্জ
জনপ্রিয়












