মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা
-
Reporter Name - Update Time : ১১:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- ১৭৭ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মসজিদ থেকে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে চোর। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত চোর মো:ওলিউল্লাহ (৩৩) সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করছ গ্রামের বাসিন্দা ইজ্জত আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,ওলিউল্লাহ চুরির উদ্দেশ্যে দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করে।নামাজ শেষে মুসল্লিরা সবাই মসজিদ থেকে বের হয়ে গেলে সুযোগ বুঝে কাছে থাকা ব্যাগে আইপিএসের ব্যাটারি লুকিয়ে রাখে।পরে ব্যাগ হাতে করে মসজিদ থেকে বের হয়ে দ্রুত হাটতে থাকেন।অপরিচিত লোক ও হাতে বড় ব্যাগ দেখে স্থানীয়রা তার সাথে কথা বলেন কিন্তু তার কথাকর্তায় অসঙ্গতি পান।
এরই মধ্যে মসজিদের ভিতরে গিয়ে স্থানীয় কয়েকজন দেখতে পান, আইপিএসের ব্যাটারি নেই। ব্যাটারির সাথে সংযুক্ত তার বিচ্ছিন্ন।
এসময় চোর ওলিউল্লাহ হাত থাকা ব্যাটারির ব্যাগ ফেলে দৌড়ে পালাতে গেলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে এবং মারধর করে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে শ্রীপুর থানার ডিউটি অফিসার এএসআই সাঈদুর রহমান বলেন, মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় ওলিউল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে।





















