শ্রীপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে কোরবানির গোশত বিতরণ
-
Reporter Name - Update Time : ০৫:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
- ২৩৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে মাগুরার শ্রীপুরে দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গোশত বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য সিঙ্গাপুর প্রবাসী বাবুল আক্তার, হাবিবুর রহমান, সেলিনা বেগম, তৌহিদুল ইসলাম, রাছেল বিশ্বাস, বাবুল হোসেন, ইসতিয়াক আহম্মেদ, কাইয়ুম, টুটুল, সাগর, হযরত, খোকন, ডাবলু, মিজু, মিল্টন প্রমুখ।দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য সিঙ্গাপুর প্রবাসী বাবুল আক্তার জানান, প্রতিবছরের ন্যায় এবারের ঈদুল আযহায় দেশ ও প্রবাসী কল্যাণ তহবিলের পক্ষ থেকে দুইশতাধিক গরীর ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। এছাড়াও আমাদের এ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায় ও দরিদ্রদের বিভিন্ন সহায়তা করে আসছি।























