Hi

ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা থেকে নিখোঁজ, যুবকের লাশ উদ্ধার

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম খাইরুল ইসলাম (৩৫)। তিনি পাশ্ববর্তী শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের সব্দুল মোল্যার ছেলে। স্থানীয় সূত্র জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়াঘাটে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে খাইরুল গড়াই নদী পারের সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে শ্রীপুর, শৈলকূপা ও রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খুলনা থেকে আসা চৌকস ডুবুরি দল বিকাল ২ টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিখোঁজ যুবকের লাশের সন্ধান না হওয়ায় রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাশটি তাদের হেফাজতে নেয়। পরে লাশের সন্ধান হলে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছ থেকে লাশটি পরিবারের লোকজন বুঝে নেয়। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, জায়গাটা তিন জেলার মোহনা। স্থানটি রাজবাড়ী জেলার মধ্যে হওয়ায় লাশটি রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বুঝে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নৌকা থেকে নিখোঁজ, যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪