মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
-
মাহবুবুজ্জামান সেতু - Update Time : ১২:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- ১৩৭ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের কাঁঠালতলী মোড়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র ৬ নং ওয়ার্ড এর সভাপতি আরাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক, কানাডা প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি মোঃ সদিকুল ইসলাম (সোহাগ)।
এসময় নুরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম- আহবায়ক ইঞ্জিনিয়ার মোস্তকিম সরকার নয়ন, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ্ এবং ইউ’পি সদস্য সাইফুলসহ অত্র ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















