Hi

ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর মহন দেববাড়ী সড়কে গৃহবধূর গহণা ছিনতাই

  •  আঃ হামিদ
  • Update Time : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ২০০ Time View

 আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরের শহীদ স্মৃতি সড়ক সংলগ্ন দেবের বাড়ী সড়কে বৃহস্পতিবার সকালে দেব বাড়ীর মহন দেবের বড়ছেলে বলাই দেবের স্ত্রীর কান থেকে কানের গহণা ছিনিয়ে নিয়ে গেছে মাদকসেবী একদল ছিনতাইকারী। প্রতিদিনের ন্যায় সকালে বলাই দেবের স্ত্রী রাস্তায় হাটতে বের হলে পিছন থেকে মুখ চেপে ধরে ছিনতাই কারীরা। ঐ সময আশেপাশে কোন লোকজন না থাকায় তার কান ছিড়ে স্বর্ণের গহণা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা । তার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা গহণা নিয়ে পালিয়ে যায। পরবর্তীতে আহত বলাই দেবের স্ত্রীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার ছিরে যাওয়া কানের চিকিৎসা করানো হয়েছে বলে জানা যায়। পার্শবর্তী এক ব্যবসায়ী জানান কিছুদিন আগে তাদের গোডাউন হতে মালামাল চুরি হয়েছে। মাদক সেবীদের ভয়ে অনেকে তাদের অপকর্মের কতা বলতে সাহস পায়না। এই দেববাড়ী দেবের পুকুরপাড় এলাকাটি মাদক সেবীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। এই মাদক সেবীরাই মাঝে মধ্যে এ সড়কে চলাচলরত লোকজন আটকিয়ে ছিনতাই, ইভটিজিং সহ নানান অপরাধ মুলক কর্মকান্ড ঘটিয়ে থাকে। তাদের অত্যাচারে এ রোডের লোকজন নিরাপদে চলাচল করতে পারেনা। এলাকাবাসীর দাবী বিকেলের দিকে একবার করে পুলিশ টহল দেওয়ার ব্যবস্থা করতে পারলে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে। তারা এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুর মহন দেববাড়ী সড়কে গৃহবধূর গহণা ছিনতাই

Update Time : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪