Hi

ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে ২ জনের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল সোমবার শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বালুটঙ্গি গ্রামের আলমঙ্গীরের মেয়ে, সুমাইয়া (৮) ও রাসেল আলীর ছেলে শাকিল (৯) দুই জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল এগারোটার সময় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই জন। পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা-বাবাকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান। বেলা ১২ টার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার মহানন্দা নদীর বালুটঙ্গী গ্রামে স্কুল থেকে ফিরে এক সঙ্গে গোসলে যায় সুমাইয়া ও শাকিল। এ সময় স্রোতে তলিয়ে যায় তারা। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Update Time : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪