Hi

ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে – ডেপুটি স্পীকার

 শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, একজন ব্যক্তির বাক, শ্রবণ অথবা অন্য কোন বিশেষ চাহিদা থাকতে পারে কিন্তু তার প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাদের কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। আজ (সোমবার) রাজধানীর আউটার স্টেডিয়াম অলিম্পিক ভবনে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৬দিন ব্যাপী ১ম এশিয়া-প্যাসিফিক বধির একক দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৪ অনুষ্ঠানে সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের মাধ্যমে দেশের সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করে গিয়েছেন। তিনি সবসময়ই ভেবেছেন রাষ্ট্রের মালিক হিসেবে কোন ব্যক্তিই কারো তুলনায় পিছিয়ে থাকবেনা। সবাইকে নিয়েই রাষ্ট্র উন্নয়নের শিখরে পৌছাবে। মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের সুষম উন্নয়ন নীতি গ্রহণের ফলে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বধির ক্রীড়া প্রতিযোগীগণ দেশে ও বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলতা অর্জন করছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন থেকে অটিজম দূর করার পাশাপাশি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাসবাদমুক্ত হবে। অনুষ্ঠানে ভারত, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিরগিজিস্তান ও স্বাগতিক বাংলাদেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ওবায়দুল ইসলাম শাহিনকে ও রানার আপ আমিনুল ইসলামকে ট্রফি প্রদান তুলে দেন প্রধান অতিথি। এরপর সকল খেলোয়াড়ের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। এছাড়া ফেডারেশন থেকে ০৭ জন বিশিষ্ট ব্যাক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। চ্যাম্পিয়নশীপের সভাপতি মোহাম্মদ খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল করিম, এশিয়া প্যাসিফিক বধির ক্রীড়া ফেডারেশনের মহাসচিব এনখায়ার জ্যানছিভনায়াম্বু, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান বক্তব্য রাখেন। এছাড়া ক্রীড়াবিদ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে – ডেপুটি স্পীকার

Update Time : ০৪:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪