Hi

ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিএনপির উপজেলা পরিষদ নির্বাচন বর্জন ও সাংগঠনিক বিষয়ে যৌথসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১৩২ Time View

 শামীম আখতার (খুলনা) কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন ও সাংগঠনিক বিষয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে ওই যৌথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক ও সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ূন কবির সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল আলম বুলবুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা আলমগীর ছিদ্দিক, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ আনিসুজ্জামান আনিছ, মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহিদুজ্জামান সাঈদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুলসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেশবপুরে বিএনপির উপজেলা পরিষদ নির্বাচন বর্জন ও সাংগঠনিক বিষয়ে যৌথসভা অনুষ্ঠিত

Update Time : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪