ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় সুনীল চন্দ্র ঘোষকে আটক করেছে ডিবি পুলিশ
-
গোলাম কিবরীয়া পলাশ - Update Time : ০৭:২১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- ২৩২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
গত (২৩ এপ্রিল) তারিখ Sunil Chandra Ghosh নামক ফেসবুক আইডি হতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সৃষ্টিকারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ পোষ্ট ও শেয়ার করে। উক্ত পোষ্ট ও শেয়ারের প্রেক্ষিতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার জনসাধারণের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।
বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিতে আসলে পরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে (২৪ এপ্রিল) তারিখ ১৪.০০ ঘটিকার সময় ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকা থেকে উক্ত পোষ্ট ও শেয়ারকারী সুনীল চন্দ্র ঘোষ (৪৮)কে আটক করা হয়।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সৃষ্টিকারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ পোষ্ট ও শেয়ারকারী গ্রেফতার হওয়ায় সাধারণ জনগন সন্তোষ জ্ঞাপন করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।















