ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সাড়াশি মহড়া
-
Reporter Name - Update Time : ০১:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- ২১৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক দাঙ্গাহাঙ্গামা প্রতিরোধের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য গভীর রাত পর্যন্ত নগরজুরে বিভিন্ন আলি গলিতে মটর সাইকেল যোগে মহড়া দিচ্ছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে এই সাড়াশি মহড়া চলছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাসুম আহাম্মদ বিপিএম পিপিএম সেবা নির্দেশক্রমে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।এই প্রতিবেদককে ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান আগামী ৯ ফেব্রুয়ারী ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আমরা ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার দিকনির্দেশনায় নিরলস কাজ করছি। তিনি আরো জানান যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার সার্বক্ষণিক প্রস্তুত আছি।অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর ৩৩ টি ওয়ার্ড আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর পরিশ্রম করে চলেছে। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। প্রয়োজনে আরো নিরাপত্তা জোরদার করা হবে।

















