পাবনায় আ’ওয়ামিলীগ দু’পক্ষের সংঘর্ষে আহত গুলিবিদ্ধসহ– ২০
-
Reporter Name - Update Time : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- ১৯২ Time View

পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া- বেড়ার সিএন্ডবিতে আধিপত্য বিস্তার ও টাকা পাওনাকে কেন্দ্র করে আ’লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। আহতদের বেড়াসহ আশাপশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরের দিকে সিএন্ডবি বাস স্ট্যান্ড, স্যানিল্যা ও করমজা এলাকায় এ ঘটনা ঘটে।থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাবনা জেলা পরিষদের সদস্য বেড়া স্যানাল পাড়া আ’লীগ নেতা ময়ছারের সাথে সাঁথিয়ার করমজা গ্রামের আ’লীগ নেতা কালু ও ইদ্রিস মল্লিকের ব্যবসায়িক ২৭ লক্ষ টাকা পাবে বলে দাবী নিয়ে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি লাটিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কালু মল্লিককে মারধোরও করে তারা।এরই জেরে শুক্রবার জুমাআর নামাজের আগে আ;লীগ নেতা ময়ছার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীদের নিয়ে সিএন্ডবিতে লাটিসোটাসহ শো-ডাউন দেয়। এক পর্যায়ে মিছিলটি করমজা মল্লিক পাড়ার দিতে এগুতে থাকলে কালু মল্লিক ও ইদ্রিসদের লোকজনকে ধাওয়া দেয়। মিছিলটি ফিরে যাওয়ার সময় অপর পক্ষের লোকজন তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলাগুলি হয়।বিকেল ৩টার আবার ময়ছারের লোকজন মিছিল নিয়ে গেলে আবারও সংঘর্ষ বেধে যায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপসহ লাটিসোটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়। আবারও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুপক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরও ভাংচুর হয় এবং ৩জন গুলি বিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়। আহতদের মধ্যে সাদ্দাম (২৯), জাহাঙ্গীর (৩৫), শফিকুল (৪০), সাইদ সরদার (৪৫), কামাল হোসেন (৫০), মানিক (৪৫), করমজা মধু গায়েনের স্ত্রী ময়ফুন (৪৫), গোলাপ হোসেন এদের নাম জানা গেছে।এ দিকে মিছিলকারিরা ৩টি গরু নিয়ে গেলেও ২টি গরু ফেরত দেয়া হয়। তবে প্রতিবন্দী মধু গাইনের লক্ষাধিক টাকা মুল্যের একটি দুধেল গাভী এখন ফেরত পায়নি বলে পুলিশের নিকট অভিযোগ করেন। এলাকায় পুলিশ,র্যাব মোতায়েন রয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড শর্টগানের গুলির খোসা উদ্ধার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।





















