খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
-
Reporter Name - Update Time : ০২:৫৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- ১৬৭ Time View

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::: খাগড়াছড়ি সদর উপজেলায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বোল বিতরণ করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ।সোমবার (২২ জানুয়ারি)সদর উপজেলার পেরাছড়া চৌধুরী বেম্বোডাইনে সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক সুইচিং থুই মারমা,সদস্য সচিব শারমিন সরকার বৃষ্টি উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক সুইচিং থুই মারমা বলেন, সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ
ভাবে বসবাস করবো,খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু
এর পক্ষ থেকে আপনাদের কে শীতের শুভেচ্ছা, আমাদের এই শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেছেন,এই জন্য প্রতিমন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান কে সদর মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ,সংসদ নির্বাচনে আমাদের মহিলা আওয়ামীলীগের সাথে কাজ করেছেন এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকার প্রার্থী কে জয়যুক্ত করেছেন,সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ আপনাদের পাশে ছিলো, মহিলা আওয়ামীলীগ পাশে থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন –
সদর উপজেলা মহিলা আওয়ামীলীগে আহ্বায়ক কমিটির সদস্য মাজেদা বেগম,রুপা মারমা,রোখসানা আক্তার, কুলসুম আক্তার, ক্রাখেরি মারমা,উসাংপ্রু মারমা,শান্তা দাস সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।














