এখনও শীতের পরে বসন্ত আসে
ঋতু চক্রের এই পরিবর্তন এখনও আছে আগেরই মতন।।
শুধু বদলে গেছো তুমি, বদলে গেছি আমি।
এখনও পুকুর ঘাটে শিউলি গাছটা দাঁড়িয়ে আছে
আগের মতোই সাদা ফুলে ভরে যায় ঘাট,,
শুধু বদলে গেছি আমি, বদল হয়েছে তোমারও।
এখনও বৃষ্টির পরে আকাশে রংধনু পাখা মেলে
এখনও সবুজ ঘাসের বুকে শিশিরের কনা হাসে,
শুধু বদলে গেছো তুমি,বদলে গেছি আমিও।।
এখনও বর্ষা এলে নদীনালা ডুবে থাকে
এখনও শরৎকালে নদীর চড়ে কাশফুল ফোটে,
শুধু বদলে গেছো তুমি, আর বদল হয়েছে আমারও।।
এখনও সন্ধ্যা বেলায় ঝোপের ঝারে
মিটমিট করে জোনাক জ্বলে
এখনও কুয়াশার চাদর মুড়িয়ে আসে শীতের হাতছানি,
শুধু বদলে গেছো তুমি, বদলে গেছি আমিও।
এখনও মুয়াজ্জিনের সুমধুর কন্ঠে ভেসে আসে আযানের প্রতিধ্বনি।
এখনও ঘুম ভাঙ্গে মায়ের কুরআন তেলাওয়াত শুনে,,
শুধু বদলে গেছি আমি, আর বদল হয়েছে তোমারও।।