
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:-- পাবনার সাঁথিয়া উপজেলায় কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। শুক্রবার বিকালে সাঁথিয়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করা সম্ভব হয়েছে। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আইনি ভিত্তিতে জুলাই সনদ নিশ্চিত করা। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যার বিচার করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।" সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।