ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
গোপন তথ্যের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক রাত ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ডিএমসি বিওপির একটি চৌকষ টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আষারিয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচর গ্রামে সীমান্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
এ সময়ে বিজিবি টহল দল দিয়ারমানিকচর গ্রামের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের পূর্বতথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। গভীর রাতে একজন ব্যক্তিকে মাথায় একটি বোঝা নিয়ে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে বোঝাটি ফেলে দৌড়ে ঘন ভুট্টা খেতের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত বোঝার মধ্যে থেকে লুকায়িত অবস্থায় মাদকদ্রব্য গুলো আটক করে। আটককৃত মাদক গোদাগাড়ী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।