গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ জাতীয় পার্টি বর্তমান সরকারের বিরোধীদল। আর বিরোধী দলের নেতা হলেন বেগম রওশন এরশাদ এমপি। দল ও রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে সার্বিক প্রচেষ্টা ও দায়িত্ব পালনে কোন ভাবেই পিছুটান দেন না তিনি। সর্বদাই সচেষ্ট কর্মদক্ষতার মাঝে সিরতা ইউনিয়নে দলকে শক্তিশালী করতে, দলের ভাবমূর্তিকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন তিনি। দলের সংকট মুর্হুতেও রাজপথ সহ সাংগঠনিক কার্যক্রমে সর্বদাই পাশে আছেন জাতীয় পার্টি'র সক্রিয় তৃণমূলের এই নেতা আজিজুল হাকিম (লাল চাঁন)।
তিনি দলের নিবেদিত প্রাণ, দলকে শক্তিশালী করতে সিরতা ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় মিটিং মিছিল ছাড়াও বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছেন নিয়মিত। এমনকি জাতীয় ভাবে দলের নির্দেশ মোতাবেক মাঠে কাজ করে যাচ্ছেন তিনি। দলীয় ভাবে দেয়া দান অনুদান তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্ন উৎসব সহ বিভিন্ন সময়ে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রীসহ বিভিন্ন বস্ত্র। এমনকি নিজ উদ্যোগেও বিতরণ করেছেন করোনাকালীন সংকটে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন বস্ত্র। শীতকালীন সময়ে বিতরণ করেছেন শীতবস্ত্র সহ কম্বল।
দায়িত্ব পালনের ভৌগোলিক সীমা সামান্য হলেও তার কাছে সহায়তা চাওয়ার ক্ষেত্রে যেন নেই কোনো সীমারেখা, আইনগত সহায়তা, চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, বিভিন্ন সময়ে অনুদান, কিংবা পরামর্শ চেয়ে তার কাছ থেকে কেউই ফিরে যায়নি।আবার কখনও বিভিন্ন সমস্যা সমাধানে সিরতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মেঠোপথে ছোটাছুটি, এসবের একটাই লক্ষ্য দলের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সাধারন মানুষের, মানবিক ও ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই পাওয়া এই নেতা মানবিক আচরণের কারণে দলমত নির্বিশেষে জনসাধারণের ঢল নেমে আসে।
দলকে শক্তিশালী করতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের মনে ঠাঁই পাওয়া এক মানবিক নেতা তিনি। তৃণমূল নেতাকর্মীরা চায় তাকে সিরতা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে বসাতে। এদিকে সিরতা ইউনিয়নের জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের দাবী আজিজুল হাকিম লাল চাঁন হবে আমাদের সাধারণ সম্পাদক। আজিজুল হাকিম লাল চাঁনকে সাধারণ সম্পাদক পদে পদন্নোতি করলে দলের উন্নতি সহ সিরতা ইউনিয়নে শক্তিশালী অবস্থান তৈরি হবে বলে আশা করছে সিরতা ইউনিয়ন জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।