মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে
জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ,প্রতিবন্ধী ভাতার বই, মেধাবৃত্তি,অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে “ উন্নয়ন ও সম্বৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়"
” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
বিশেষ অতিথি ছিলেন -জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলাপরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জিনিয়া চাকমা,সহকারী সিভিল সার্জন মিটন চাকমা,জেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি সুদর্শন দত্ত,
আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।
সুদমুক্ত ক্ষুদ্র ঋণ,প্রতিবন্ধী ভাতার বই, মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মংসুইপ্রু চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার গুণে আমরা স্বাধীন সার্বভৌম একটি সুন্দর দেশ পেয়েছি। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো। তিনি আরো বলেন, আমরা সকলে মিলে কাজ করলে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। সকলে মিলে সকলকে নিয়ে যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে।