
আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে সংবাদ সংগ্রহের জেড় ধরে নির্মমভাবে হত্যা করা হয়। সাংবাদিক তুহিন হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ১১আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির সরকার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ কুদ্দুস, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসেম, ধোবাউড়ায় কর্মরত প্রিন্টমিডিয়ার ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।