জিএম, ভালুকা প্রতিনিধি:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র্যালী করেছে উপজেলা যুবলীগের একাংশ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুনের নেতৃত্বে ১৭মে বুধবার দুপুরে একটি র্যালী ঢাকা-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিন শেষে যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুনের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। মনিরুজ্জামান মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই র্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের সহস্রাধিক নেতা কর্মী র্যালীতে অংশ গ্রহন করে। র্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পূত্র সজিব ওয়াজেদ জয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।