মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
শিক্ষক বাতায়ন বাংলাদেশ সরকারের শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইট। শিক্ষকগণের মেধার উম্মেষে লক্ষাধিক শিক্ষক এই ওয়েবসাইটে বিষয়বস্তু আপলোড, ডাউনলোড ও পড়াশুনার সাথে জড়িত। রয়েছে শিক্ষক বাতায়ন কমিটি। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার মান ত্বরান্বিত করার জন্য ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সরকার কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর বিষয়সামগ্রী তৈরির মাধ্যমে শিক্ষার বিষয় আদান-প্রদানের মাধ্যম হিসেবে শিক্ষক বাতায়ন কাজ করেএখানে ৪৬ হাজারেরও বেশি বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া বিষয়সামগ্রী রয়েছে। একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর পরিকল্পনায়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় পোর্টালটি প্রকাশ ও বাস্তবায়ন করেছে। বর্তমানে শিক্ষক বাতায়নে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের উন্নতমানের ডিজিটাল বিষয়সামগ্রী রয়েছে।
শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক" শ্লোগানকে সামনে রেখে সভ্যতার পরিচালক শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ভিত্তিক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন' https://www.teachers.gov.bd এর শুভ উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৬ মে, বৃহস্পতিবার, ২০১৩ ইং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে।
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের একটি উদ্যোগ হলো শিক্ষক বাতায়ন। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য শিক্ষকের তৈরি ডিজিটাল কনটেন্ট অনলাইনে আদান-প্রদান, বিষয়ভিত্তিক কনটেন্ট সংরক্ষরণের একটি প্লাটফর্ম হল "শিক্ষক বাতায়ন"। ‘শিক্ষক বাতায়ন একটি আধুনিক প্লাটফর্ম হিসেবে শ্রেণিকক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এর নাম বাতায়ন হলেও এটি আসলে শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।’ শিক্ষক বাতায়নের মাধ্যমে সেরা শিক্ষক নির্বাচন করে সেরা শিক্ষকদের উৎসাহিত করতে নির্বাচিত সেরা শিক্ষকদের স্বীকৃতি, পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হয়। তথ্যপ্রযুক্তি শিক্ষা নয় বরং শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার এ মূল মন্ত্র ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপি ও ইউএসএইডের অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে ওয়েবসাইটটি চালু হয়।বর্তমানে শিক্ষক বাতায়নে অ্যাম্বাসেডর শিক্ষক সংখ্যা ২৬৫৬ জন তার মধ্যে রাজশাহী বিভাগে অ্যাম্বাসেডর শিক্ষক সংখ্যা ৩০৫ জন। আগামি ১৩ আগষ্ট ২০২৩ খ্রিঃ জেলা ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের জুলাই ২০২৩ সময়কালের শিক্ষক বাতায়নে সার্বিক কার্যক্রম ও সক্রিয়তার ভিত্তিতে সক্রিয় শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়। রাজশাহী বিভাগে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি ক্যাটাগরিতে ১২ জন অ্যাম্বাসেডর সক্রিয় শিক্ষক নির্বাচিত হয়। বিভাগীয় পর্যায়ে কারিগরি বিভাগ হতে ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ইন্সট্রাক্টর মোঃ আতিকুর রহমান শিক্ষক বাতায়ন সক্রিয় শিক্ষক নির্বাচিত হন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন জেলা ICT4E অ্যাম্বাসেডর ফোরাম বগুড়ার সভাপতি মোঃ আব্দুল বাতেন,সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী,সদস্য রেজাউল ফারুক,মোস্তাফিজুর রহমান।ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিমান,প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আরজুমানআরা সহ সকল শিক্ষকবৃন্দ ।