শাজাহানপুরে বিএনপির রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- ১৬৩ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
সন্ত্রাস, দুর্নীতি, লুটপাত, পাপাচার, অবিচার, আর অনাচার বাংলাদেশ কে গ্রাস করে নিয়েছে। আওয়ামী লীগের দুঃ শাসনের হাত থেকে রক্ষা পেতে মানবিক মর্যাদা, ন্যায় বিচার আর ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে ১ দফার দাবিতে আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরের “মাঝিড়া বন্দরে” শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ করেছে।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে বর্তমান সরকারের স্বৈরশাসন এবং ভোটাধিকার হরণের চিত্র তুলে ধরে তা ফিরে পেতে বিএনপির সাথে আন্দোলনে যোগ নিতে আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির জন্য যুগ্ম-সম্পাদক- এনামুল হক শাহিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক-আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হারেজ উদ্দিন হারেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা যুবদলের আহবায়ক-সোহেল আরমান রাজু,সি:যুগ্ম সম্পাদক- জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান আজাদ,সদস্য সচিব- হাসান আকন্দ,সদস্য আবু সাইদ, উপজেলা ছাত্রদলের সভাপতি- আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সাংগঠনিক সম্পাদক- শহিদুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
















