
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শমসের আলি ও চন পাড়া সেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন তারে দুই বন্ধুর নিজস্ব অর্থায়নে আজ শুক্রবার চন পাড়া সেখ রাসেল নগর ইউনিয়ন সকল সাধারণ জনগনের মাঝে মৌসুমী ফল আম ও কাঠাল বিতরণ করা হয়।শমসের ও শাহাবুদ্দিন বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়ের নির্দেশে ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় চানপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন সকল সাধারণ জনগণের মাঝে ধারাবাহিকভাবে মৌসুমী ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়।তারা আরো বলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির নির্দেশে ধারাবাহিকভাবে চানপাড়ার সকল সাধারণ জনগণের কাছে মৌসুমী ফল বিতরণ করা হবে।