মো: ফাইজার রহমান, রাজশাহী
হিমসাগর : পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। এছাড়া বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। আমের রাজা ল্যাংড়ার পরের স্থানটি দখল করে আছে যে আম টি তার নাম খিরসাপাত/হিমসাগর।
গোলাকৃতি মাঝারি সাইজ এর এই আমটি ওজনে ১৫০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই আমের ভিতরের রং হলুদ ও কমলা(রং) এবং কোন আঁশ নেই। রাজশাহী ও তার আশেপাশের মানুষ এটাকে খিরসাপাত নামেই ডাকে তবে ঢাকার লোকেরা এটাকে হিমসাগর নামেই বেশি চেনে
এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন। তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিক ভাবে বহুল পরিমানে চাষ করা হয়। হিমসাগর আম এতোই জনপ্রিয় যে , এই আমকে আমের রাজা ও বলা হয়। ২৫ মে হিমসাগর আম গাছ থেকে পাড়া যাবে।