নিজস্ব প্রতিনিধিঃ ৩০ লক্ষ বীর শহিদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরব গাঁথা এ দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্ববর ২৩ খ্রিঃ রোজ শনিবার সকাল ০৬:৩০ ঘটিকায় সূর্যোদয়ের সাথে সাথে বাঙ্গালী জাতির মুক্তির কান্ডারী সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর্যালে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এরপর তিনি মহান মুক্তিযুদ্ধে ৬ অংশ গ্রহণসকারী বীর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত সুরভী উদ্যানস্থ স্মৃতিস্তম্ভে, পুলিশ লাইন্স, রংপুরস্থ স্মৃতিস্তম্ভে এবং মর্ডান মোড়স্থ স্মৃতিস্তম্ভ 'অর্জন' এ পুষ্পস্তবক ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল ০৯.০০ ঘটিকায় রংপুরের ঐতিহ্যবাহী শেখ রাসেল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে, বেলুনে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন পুলিশ সুপার, রংপুর।
এবং সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ সুপার, রংপুর, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় সেখানে উপস্থিত থেকে বিজয় দিবস মহিমান্বিত করেছেন রংপুর বিভাগীয় কমিশনার,মোঃ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ, ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার, রংপুর জেলা প্রশাসক, মোহাম্মদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মো: ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), মোঃ আবু আশরাফ সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), মোঃ নজরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (এসএএফ), মোঃ রাসেল রানা সহ রংপুর এর বিভিন্ন ইউনিটের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।