গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০২ জন আসামীকে গ্রেফতার করেছে।
এরই মাঝে এসআই (নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চায়না মোড় এলাকা হইতে নিয়মিত মামলার আসামী ১। উমর ফারুক সাবাস (৩৫), পিতা-সিরাজ আলী, সাং-দিঘারকান্দা নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এ ছাড়াও এসআই জহিরুল ইসলাম ০১টি সিআর বডি তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোছাঃ জোসনা বেগম, স্বামী-আলী হোসেন, সাং-বলাশপুর আবাসন, (নদীর পাড়), থানা-সদর, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।